কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে সালমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানে এ ঘটনা ঘটে। সালমা বেগম ওই চা বাগানের পূর্বপাড়া শ্রমিক লাইনের মৃত জলিল মিয়ার স্ত্রী।
স্থানীয় মহিলা ইউপি সদস্য কবিতা কর জানান, মঙ্গলবার দুপুরে নিহত সালমার মেয়ে আরিফুন আক্তারের চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে দেখেন সালমা বেগম নিজ ঘরের চাোয় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন। পরে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।
সালমা বেগমের মেয়ে আরিফুন আক্তার বলেন, মঙ্গলবার দুপুরে সিলেট মাজার জিয়ারত করতে যাওয়ার কথা ছিল। এজন্য মাকে ডাকতে যাই। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি মা ঘরের চালার সাথে ঝুলছেন। তবে তার মা কী কারণে আত্মহত্যা করেছেন তিনি বলতে তা পারছেন না।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধা সালমার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন