রাণীশংকৈলে বিনামূল্যে গম সরিষা ভুট্টা পেঁয়াজ বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১৩ নভেম্বর সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, ভুট্টা, পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে এদিন কৃষি বিভাগের আয়োজনে কৃষি অফিস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা রজব আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি,প্রকল্প কর্মকর্তা সামায়েল মার্ডি, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পি ও মোবারক আলী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে এ কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন। এইসাথে তিনি উপস্থিত চাষিদেরকে এ বীজ ও সার ব্যবহারের প্রয়োজনীয় পরামর্শ দেন। অতিথিরা তাদের বক্তব্যে সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির প্রশংসা করেন এবং এ বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের আহবান জানান। পরে সভাপতি এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপস্থাপনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। কৃষি অফিসারের দেয়া তথ্য অনুসারে এ রবি মৌসুমে মোট ৯৬৫০ জন কৃষককে বীজ ও সার দেয়া হবে। এদিন ১ হাজারের বেশি কৃষান-কৃষাণীর প্রত্যেককে ২০ কেজি গম, ১ কেজি সরিষা, ২ কেজি ভুট্টা ও ১ কেজি করে পেঁয়াজ বীজ দেয়া হয়। এইসাথে প্রত্যেককে ১০ কেজি পটাশ ও ১০ কেজি ড্যাব সার দেয়া হয়।
T.A.S / T.A.S
শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক
দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল
ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন
বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু
পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন
পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ
পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস
রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২