ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বারি বোর্ডের ৬৬তম সভা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩১-৮-২০২১ বিকাল ৫:২৩

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) বোর্ডের ৬৬তম সভা আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বারির মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বারির মহাপরিচালক এবং বোর্ডের সভাপতি ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বোর্ডের সকল সদস্য উপস্থিত ছিলেন। বোর্ড সভায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। 

বোর্ড সভায় উপস্থিত সদস্যরা হলেন- বারির পরিচালক (সেবা ও সরবরাহ) এবং বোর্ডের সদস্য সচিব ড. মো. কামরুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (অর্থ বিভাগ) মো. সাইফুল্লাহ পান্না, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (গবেষণা) এটিএম সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আব্দুল মান্নান, বীজ প্রত্যয়ন এজেন্সির উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ তানভীর আহমেদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ফিল্ড সার্ভিসেস উইং) মো. কামারুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য-পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. ছায়ফুল্লাহ, সাবেক সচিব ও বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. জহুরুল করিম, বারির সাবেক পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দিন, সেলিনা আক্তার, বিসেফ ফাউন্ডেশনের ফাউন্ডিং প্রেসিডেন্ট মো. জয়নুল আবেদীন, বারির পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন ) ড. রীনা রানী সাহা, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. এস. এম. শরিফুজ্জামান, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার এবং পরিচালক (ডাল গবেষণা) ড. দেবাশীষ সরকার। 

সকালে সভা শুরুর পূর্বে বারি বোর্ডের সদস্যবৃন্দ বারির প্রধান কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন এবং করোনা মহামারীতে বারির বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীসহ মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) এবং বোর্ডের সদস্য সচিব ড. মো. কামরুল হাসান।

এমএসএম / জামান

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ

পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন