ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

শ্রীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ১:১৭

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেওয়ায় একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ওই সড়কে যানবাহন আটকে পড়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার কলেজ রোড এলাকায় ওই কারখানার সামনে জৈনাবাজার-কাওরাইদ সড়কের ওপর অবস্থান নিয়েছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান,  ‘আমরা প্রায় ৪শ শ্রমিক এই কারখানায় কাজ করি। আমাদের ন্যায্য পাওনা হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, উৎপাদন বোনাসসহ কোনও সুযোগ-সুবিধা কারখানা থেকে দেওয়া হয় না। প্রতি মাসে সপ্তম কর্ম দিবসে বেতন দেওয়ার কথা থাকলেও ১৫ তারিখের পর বেতন দেয়। সকালে আমরা কাজ করতে এসে দেখি গেটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।সকোনও নোটিশ না দিয়ে কর্তৃপক্ষ অক্টোবর এবং চলতি মাসের ১৫ দিনের বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেছে। আমাদের দোকান বাকি, বাড়ি ভাড়া বাকি, ছেলেমেয়েদের স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষার বেতন দিতে হবে। দেড় মাসের বেতন না দিয়ে কারখানা হঠাৎ বন্ধ ঘোষণা করায় আমরা দোকানের বাকি এবং বাসাভাড়া দিতে পারছি না।

এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক (এডমিন ম্যানেজার) সিপু চৌধুরী বলেন, ‘শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া আছে। প্রায় চার মাস ধরে কারখানায় কোনও কাজের অর্ডার নেই। আমরা সাব কন্ট্রাক্টে অর্ডার এনে কাজ করাচ্ছিলাম। আমরা শ্রমিকদের বলেছি, আগামী ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে তাদের বেতন দিয়ে দেওয়া হবে। তারা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে অযৌক্তিক দাবি তুলে কারখানার সব কাজ বন্ধ করেছেন। কাজে যোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করলেও তারা নিজ নিজ কাজ বন্ধ রাখেন এবং উশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেন। 

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন, ‘আমাদের পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ মুহূর্তে না জেনে কিছু বলতে পারছি না।

T.A.S / T.A.S

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান