ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে পৃথক অভিযানে ইয়াবা - চোলাইমদসহ গ্রেফতার ৩


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ৩:৪৬

বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। চোলাইমদ বহনকাজে  ব্যবহৃত ১টি অটোরিকশাও  জব্দ করা হয়।

গ্রেফতার আসামী হলোঃ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির ৫ নং ওয়ার্ডের পশ্চিম শিকদার পাড়া আব্দুর রহমানের বাড়ীর মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ আরিফ (২৮)কে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপর দুই আসামীরা হলো- চকরিয়া উপজেলার হারবাং ইউপির ৩ নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের মঞ্জুর আলমের পুত্র মোহাম্মদ আইয়ুব (২৪), একই এলাকার মৃত নজির আহমদের পুত্র মোঃ হাসান (৩২)কে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে বাঁশখালী থানা সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

বুধবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই জসিম উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার পুঁইছড়ি ইউপির ১ নং ওয়ার্ড পুটখালী ব্রীজের দক্ষিণে রাস্তার পশ্চিম পার্শ্বে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর হইতে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফ (২৮) কে এবং এসআই পেয়ার আহমেদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে একই এলাকা থেকে দেশীয় তৈরি ৫০ লিটার চোলাইমসহ অপর দুই আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় চোলাইমদসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতার আসামীদেরকে বিজ্ঞ- আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির