নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিসংখ্যান কর্মচারী জাকির হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানি ও তথ্য গোপন করে ১২ তম গ্রেডের কর্মচারী হয়ে ৯ম তম গ্রেডের কর্মকর্তার চেয়ারে বসে ব্যাপক অনিয়ম নিয়ে দৈনিক সকালের সময়, দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক জনতা, দৈনিক আমার বাংলা সহ জাতীয় দৈনিক কয়েকটি প্রিন্ট পত্রিকা ও অনলাইন প্রোটালে নিউজ প্রকাশিত হওয়ার পর সেই জাকির তথ্য লোপাট করতে তড়িঘড়ি করে রায়পুর উপজেলা পরিসংখ্যান কার্যালয় ওয়েবসাইট ও অফিসে ঝুলানো অনার বোর্ড থেকে জাকিরের নামের পর কর্মকর্তার পদবি সড়িয়ে পরিসংখ্যান তদন্তকারী পদবী ব্যবহার করেছেন।
১৩ নভেম্বর ( বুধবার) দুপুরে কয়েকজন গণমাধ্যমকর্মী গিয়ে দেখতে পান জাকির হোসেন লোক দিয়ে অনার বোর্ড থেকে তার নামের পদবী মুছে সেখানে অতিরিক্ত দায়িত্বে থাকা গৌতম কৃষ্ণ পাল এর নাম কর্মকর্তা হিসেবে ব্যবহার করেছেন।
এবিষয়ে রায়পুর পরিসংখ্যান কর্মচারী জাকির হোসেন কে মুঠোফোনে জানতে চাইলে উনি পরে কথা বলব বলে ফোন কেটে দেন।
এবিষয়ে লক্ষ্মীপুর জেলা পরিসংখ্যানের উপ পরিচালক গৌতম কৃষ্ণ পাল বলেন, আমি যখন অফিসে গিয়ে দেখেছি অনার বোর্ডে কর্মকর্তা হিসেবে জাকির হোসেনের নাম তখনই তাকে বোর্ড থেকে নাম মুছে দিয়ে আমার নাম লিখতে বলেছি। তারপরও সে নাম মুছেনি। এখন হঠাৎই তার নাম মুছে দিয়ে আমার নাম লিখছে সেটাও আমি জানিনা। তার সম্পর্কে দেওয়া সকল অভিযোগের বিষয়ে বিভাগীয় উপ পরিচালক স্যারকে জানানো হয়েছে। উনি একটা পদক্ষেপ নিয়ে আমাকে বললে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিব। "
T.A.S / T.A.S
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের