পাইকগাছায় IWRF প্রকল্পের আওতায় কদবেলের চারা রোপণের উদ্বোধন
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির শিলেমানপুরের চরের বিলের খালের দু'ধারে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কর্তৃক বাস্তবায়িত Safal for IWRF প্রকল্পের সহযোগিতায় কদবেলের চারা রোপণের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উত্তরণ সংস্থা পাইকগাছা উপজেলা শাখার ম্যানেজার আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত গাছের চারা রোপণের উদ্বোধন করেন। চারা উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বৃক্ষ প্রকল্পের ওয়াটার শেড কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ বুলবুল আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, আব্দুস সালাম মোড়ল, বাবুল সরদার, সুমন আহমেদ, সেকেন্দার আলী গাজী। এছাড়াও আলোচনা সভায় উত্তরণ সংস্থার উপজেলা শাখার WCF দিবাকর দে, শেখ জুয়েল পারভেজ, তহিদুজ্জামান, তানবীর আহমেদ, ওয়াটার সেড কমিটির সদস্য মনিরা খাতুন, তাছলিমা খাতুন, ওসমান মোড়ল, হুমায়ূন কবির, খাইরুল ইসলাম, জাহান আলী, সাত্তার মোড়লসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন