ঝিনাইদহে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
“স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনান্দময় কর্মকান্ডের কেন্দ্র বিন্দু” এই শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে ৪র্থ আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
ওয়েলফেয়ার এফোর্টসের (উই) ঝিনাইদহ শাখার আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপি ঝিনাইদহ নিউএকাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। সরকারী নুরুনন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন,এম শাহাজালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মতিন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিকেল বাড়িয়া আমেনা খাতুন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহামান টুকু, ওয়েলফেয়ার এফোর্টসের (উই) এর পরিচালক শরিফা খাতুন ও ঝিনাইদহ নিউ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ শিক্ষক সমিতির সভাপতি ও এম কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দীন। ঝিনাইদহ সদর উপজেলার নির্বাচিত ২০টি ও হরিণাকুন্ডু উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান