তিন মাস পর খুলেছে সাফারি পার্ক, বেড়েছে প্রাণীর সংখ্যা
প্রায় তিন মাস বন্ধ থাকার পর, খুলে দেওয়া হয়েছে গাজীপুর সাফারি পার্ক। আজ শুক্রবার সকাল৯ টা থেকেই দর্শনার্থীরা পার্কে প্রবেশ করছেন। দীর্ঘদিন দর্শনার্থীশূন্য থাকায় বেড়েছে পার্কের পশু-পাখির সংখ্যা। দীর্ঘদিন পর সাফারি পার্ক খোলার খবর শুনে সেখানে বেড়াতে গিয়েছিলেন ময়মনসিংহে সাদিয়া সুলতান ।তিনি বলেন, 'পার্ক খুলে দেওয়ায় প্রকৃতির মতো আমাদের মধ্যেও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিনোদনের জন্য এসব প্রতিষ্ঠান খুলে দেওয়ায় মানুষ উৎফুল্ল।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, 'শুক্রবার থেকে সাফারি পার্ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পার্ক বন্ধ থাকা অবস্থায় এখানে ব্যাপক পরিবর্তন এসেছে। এখানকার বন্যপ্রাণীগুলোর প্রজনন অনেকটা বেড়েছে। 'যেহেতু, এতদিন এখানে কোনো কোলাহল ছিল না, লোকজনের ডিস্টার্ব ছিল না। বর্তমানে এসব প্রাণীগুলো দর্শনার্থীদের জন্য একটি বাড়তি আকর্ষণ,' যোগ করেন তিনি। তিনি আরও বলেন, 'সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশেও এসেছে ব্যাপক বৈচিত্র্য। গাছগুলোতে বাসা বেঁধেছে অসংখ্য পাখি। পানকৌড়ি, তেলা ঘুঘুসহ অসংখ্য প্রজাতির ঘুঘু ও বক এসে ভরে গেছে। যে পাখিগুলো বাসা বেঁধেছে তারাও বাচ্চা দিয়েছে। সব মিলিয়ে পার্ক এখন পাখির রাজ্যে পরিণত হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন এ পার্কে হামলা চালানো হয়। এ সময় এক দল দুর্বৃত্ত মূল ফটক ভেঙে পার্কের ভেতরে প্রবেশ করে অফিসকক্ষ, পর্যটক বহনকারী যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। হামলা চলাকালে পার্কের কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় সাফারি পার্কের ভেতরে থাকা বেশ কিছুসংখ্যক প্রাণী খোয়া যায়। পার্ক কর্তৃপক্ষ বলছে, সবমিলিয়ে তাদের ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। পরবর্তী সময়ে নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে পার্কটি বন্ধ করে দেওয়া হয়।
T.A.S / T.A.S
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু