নালিতাবাড়ীতে জামায়াতের নতুন কমিটি: আমীর মাওলানা আফসার, সেক্রেটারি শাহাদত বিএসসি
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নালিতবাড়ী উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সকল রোকন (সদস্য) এর প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫নভেম্বর) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। ভোট গণনা শেষে আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আফসার উদ্দিন ও সেক্রেটারি মনোনিত হয়েছেন শাহাদাত হোসাইন বিএসসি। এছাড়াও রোকনদের প্রত্যক্ষ ভোটে শুরা সদস্য নির্বাচিত হয়েছেন রুহুল আমিন, দ্বীন মোহাম্দ মাস্টার, মাওলানা সায়েদুল হক, আজগর আলী, আবু ফাহিম, আব্দুল্লাহ আবু সামিদ ও শাহাদাত হোসাইন।
শেরপুর জেলা জামায়াতের অভ্যন্তরীণ প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল নির্বাচন পরিচালনা করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক মাওলানা আবুল কালাম ও মাওলানা আব্দুল আওয়াল দায়িত্ব পালন করেন।
নির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
T.A.S / T.A.S
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা