চন্দ্রঘোনার চোলাই মদ সহ দুইজন গ্রেফতার
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশিয় তৈরী চোলাই মদ, সিএনজি চালিত একটি অটোরিক্সা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে শুক্রবার(১৫ নভেম্বর) দুপুরে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনের দিক নির্দেশনায় ও থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে ঘটনার দিন বেলা প্রায় ১২ টায় এসআই মোঃ মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন টেকের মোড়স্থ "মায়ের দোয়া" হোটেলের সামনের বাঙ্গালহালিয়া- ফেরীঘাটগামী পাকা রাস্তা থেকে সিএনজি চালিত একটি অটোরিক্সার ভিতর থেকে ৩০ লিটার দেশিয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে অটোরিক্সা সহ চালক মো. বেলাল(৪২), পিতা- মৃত মোস্তফা, সাং- সৈয়দবাড়ী, উপজেলা- রাঙ্গুনীয়া পৌরসভা এবং ইমরান হোসেন, পিতা- মফিজুর রহমান, সাং- ইছাখালী গুচ্ছ গ্রাম, রাঙ্গুনীয়া পৌরসভা'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আটককৃতদের ওইদিনই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানিয়েছেন।
T.A.S / T.A.S
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা