রাজধানীর ডিয়াবাড়ীতে কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন
রাজধানী উত্তরা ১৫ নম্বর সেক্টরে বউ বাজারে আজ (১৫ নভেম্বর ২০২৪) বউবাজার ফুডকোর্ট মালিক সমিতি এক মানববন্ধনের আয়োজন করে।
ফুডকোর্ট মালিক সমিতির নাজিম বলেন, এখানে ১২০ টি ফুডকোর্ট এর দোকান ছিল। মালিক কর্মচারী সহজ এখানে কাজ করতো প্রায় ৪০০ লোক, সিকিউরিটি গার্ড ও অন্যান্য সবমিলিয়ে কাজ করা লোকের পরিমাণ ৬০০। প্রায় ১৮০০ থেকে ২০০০ মানুষের ক্ষুধা নিবারণ হতো এই ফুডকোর্ট গুলা থেকে। কোন পুনর্বাসনের ব্যবস্থা না করে রাজউক কিছুদিন পর পর এসে সব দোকানপাট ভেঙ্গে দেয়। যা মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই আমরা দোকান মালিক সমিতির সকলে আজ উপস্থিত থেকে মানববন্ধন করছি। বৈষম্য বিরোধী আন্দোলনকে সবাই সমর্থন করে কিন্তু আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে তা কেও দেখেনা।
মানববন্ধনে সবাই একসাথে স্লোগান দিতে থাকে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে,মানতে হবে, স্বাধীনভাবে বাঁচতে চাই, কর্ম করার জায়গা নাই কর্ম করার জায়গা চাই।
ফুডকোর্ট এর এক নারী ব্যবসায়ী সুমি বলেন, আমার পরিবার এর চিকিৎসার অর্থ এখন আর ব্যবস্থা হচ্ছে না, বাচ্চার স্কুলের বেতন দেওয়া এখন বন্ধ আমি অসহায় হয়ে গেছি ।
এই মানববন্ধন নিয়ে প্রতিবেদক রাজউক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে তিনি বলেন আজ এই মানব বন্ধন এর বিষয়ে তেমন কিছুই বলা যাবে না, তবে এটা সত্য যে তারা অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আর অবৈধ স্থাপনা রাজউক ভেঙে দেবে এটাই স্বাভাবিক নিয়ম।
T.A.S / T.A.S
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ