জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে চলছে ভূমি অফিসগুলো
সরকার দেশের নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। দেশের ভূমি ব্যবস্থাপনায় এনেছে উল্লেখযোগ্য পরিবর্তন। সেবাপ্রার্থীরা সেবা নিতে গিয়ে যেন হয়রানির শিকার না হন সে লক্ষ্যে সহজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেবা নিশ্চিত করা হচ্ছে উপজেলা পর্যায়ের ভূমি অফিসে। তেমনই সেবামুখী ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নির্মাণের লক্ষ্যে ইতিবাচক পরিবর্তনের পথে অগ্রযাত্রায় রয়েছে পলাশ উপজেলা ভূমি অফিস। সেবাপ্রার্থীদের আগের মতো আর হয়রানির শিকার হতে হয় না উপজেলার এই ভূমি অফিসে গিয়ে। জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে চলছে এই অফিস।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন শেষে পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধাসহ ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান