ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

চুরি হওয়া বাইক নাটোরে উদ্ধার করেছে নিউমার্কেট থানা পুলিশ,গ্রেপ্তার ২


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ১২:২৫

রাজধানী আইডিয়াল কলেজের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে নাটোরের বড়াইগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন - মোহাম্মদ আল ইমরান ও তানিম আহমেদ। এদের মধ্যে ইমরান নিউমার্কেট থানার আইডিয়াল কলেজের সামনে থেকে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি চুরি করেন। 

এ সংক্রান্ত মামলার এজাহারে উল্লেখ করা হয়, ধানমন্ডির বাসিন্দা আতিকুর রহমানের ছেলে আশফিকুর রহমান মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশে অনলাইনে বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তি দেখে গত ৩ নভেম্বর সন্ধ্যায় মোটরসাইকেলটি দেখতে এসে ‘চালিয়ে দেখা’র কথা বলে বাইক নিয়ে পালিয়ে যান ইমরান।

এ বিষয়ে নিউমার্কেট থানায় মামলা দায়ের হলে ইমরানের অবস্থান ট্র্যাক করে নাটোরের বড়াইগ্রাম থানার আহমেদপুর বাজার থেকে বাইকটি উদ্ধার করা হয়।  

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফের নির্দেশনায় ও সার্বক্ষণিক তত্ত্বাবধানে প্রায় এক সপ্তাহ মামলাটির তদন্ত করি। আধুনিক প্রযুক্তির সহায়তায় ইমরানের অবস্থান শনাক্ত করে বাইকটি উদ্ধার করি। 

তিনি আরও জানান, দামি বাইক চুরি করে কম দামে বিক্রির উদ্দেশ্য ছিল ইমরানের। বাইকটি ঢাকায় বিক্রি করতে না পেরে নাটোর নিয়ে যাওয়া হয়। সেখানে বাইকটি বিক্রিতে তানিম তাকে সাহায্য করছিল। সবশেষে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাটোর থেকে তাদের বাইকসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠালে আদালত তাদের জেলহাজতে রাখার নির্দেশ দেন।

T.A.S / T.A.S

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল