ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ৩:৩৯

জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর শ্রীপুর পৌরশাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. শাজাহান মিয়া আহ্বায়ক রাহাত হাসান জুয়েল কে সদস্য সচিব করে কৃষক দল শ্রীপুর পৌর শাখার ৫১ সদস্যবিশিষ্ট (আংশিক) আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক বহিষ্কার জনিত কারণে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের নির্দেশক্রমে গত ০৮/১১/২০২৪ ইং তারিখ উল্লেখিত কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার, শ্রীপুর পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব  বিল্লাল বেপারী এবং শ্রীপুর উপজেলা ও পৌর  বিএনপির নেতৃবৃন্দ সহ শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমূখ।

এ বিষয়ে নব নির্বাচিত সদস্য সচিব রাহাত হাসান জুয়েল বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষকদের নিয়ে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করাই হবে আমাদের মুল লক্ষ্য।

আহবায়ক মোঃ শাহজাহান মিয়া বলেন, কৃষক দলের নতুন কমিটি আগামীতে পৌরসভার  ৯টি ওয়ার্ডের  কৃষকদের নিয়ে কাজ করবে। তাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা দলের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা শ্রীপুর পৌর  কৃষক দল দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে থাকব ইনশাআল্লাহ।

T.A.S / T.A.S

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান