ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

যশোরে বাসের ভেতর থেকে হেলপারের মৃতদেহ উদ্ধার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ৩:৫১

যশোরে দাঁড়িয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি পরিবহন বাসের ভেতর থেকে হেলপারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের মনিহার এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হেলপারের নাম বাপ্পি (২৫)।

সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শহরের মণিহার বাসস্ট্যান্ড মোড়ের মনিরুদ্দিন পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে পরিবহনটি বন্ধ অবস্থাতে রাখাছিল এবং হেল্পার বাপ্পি একাই রাতে বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলো। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তার পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহৃ রয়েছে । এরপর কোতোয়ালি থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিস ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া, গাড়ির ভেতরে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এছাড়াও, ঘটনার পর যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, ডিবি পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির ড্রাইভার ও সুপার ভাইজারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

T.A.S / T.A.S

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার