শৈলকুপায় সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে আসছে নানা অনিয়মের অভিযোগ। নিয়োগ বাণিজ্য করে তিনি গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার জন্য আলোচিত এই অধ্যক্ষ চাকরি থেকে অবসরে যাওয়ার সময় পড়েছেন গ্যাড়াকলে। নিয়োগ জালিয়াতি করে একই পদে দুইজন শিক্ষক নিয়োগ, ডিগ্রি থেকে উচ্চমাধ্যমিক শাখায় ও উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি শাখায় স্থানান্তর করেও কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজের একাধিক শিক্ষক জানান, ২০১৩ সালে কলেজটিতে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাব্দার হোসেন মোল্লা। ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও অপ্রাতিষ্ঠানিক স্বশিক্ষিত সাব্দার হোসেন মোল্লাকে ডিগ্রি পাস দেখিয়ে শিক্ষাবোর্ডে সুপারিশ পাঠিয়েছিলেন সাবেক ওই অধ্যক্ষ। একই সাথে বিদ্যুৎসাহী পদে মোস্তাফিজুর রহমানকে মনোনীত করে সুপারিশ পাঠান।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মোস্তাফিজুর রহমানেরও শিক্ষাগত যোগ্যতা ছিলনা বিদ্যুসাহী সদস্য হওয়ার। তিনি এসএসসি পাস হলেও সুপারিশের চিঠিতে তাকে ডিগ্রি পাস দেখানো হয়। ২০১৩ সালের ২২ আগস্ট এই দুইজনের পক্ষে ডিও লেটার দেন তৎকালীন এমপি আব্দুল হাই। আদতে সাব্দার হোসেন মোল্লার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষাগত যোগ্যতা নেই বলে জানা গেছে। কাজেই শিক্ষানীতিমালা অনুযায়ী তিনি কোন ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারেন না। অথচ এই কমিটি দিয়ে ২০১৫ সালের জুন মাসে জালিয়াতির মাধ্যমে ৭টি পদে শিক্ষক নিয়োগ দিয়ে হাতিয়েছেন প্রায় কোটি টাকা। এদিকে সাব্দার হোসেন মোল্লা গাড়াগঞ্জ গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন সেখানে তার শিক্ষাগত যোগ্যতা দেখান এসএসসি পাস।
অযোগ্য ব্যক্তিকে সভাপতি নিয়োগ দিয়ে কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন এলাকার লোকজন। তারা এই কমিটির নিয়োগ দেওয়া শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের অবৈধ বলে দাবি করেন। তারা বলেন, এসব নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দিতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে কলেজটির এক শিক্ষক জানান, দুর্নীতির মাধ্যমে সাবেক অধ্যক্ষ তরিকুল হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন জায়গাসহ কুষ্টিয়া শহরে নামে বেনামে বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন।
এদিকে এসব বিষয়ে জানতে সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
T.A.S / T.A.S
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ