দুর্গাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
‘‘মানুষ মানুষের জন্য-জবিন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় নেত্রকোনার দুর্গাপুরে বিনামুল্যে ঔষধ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
গাঁওকান্দিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে, ভাদুয়া নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ থেকে হৃদরোগ, চক্ষু সেবা, গাইনী, অর্থোপেডিক্স, ডায়াবেটিস, শিশু রোগ, নাক কান গলা, চর্ম ও মেডিসিন সহ প্রায় ১৫টি রোগের ২৯জন বিশেষজ্ঞ ডাক্তার এই মেডিকেল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পরবর্তিতে প্রায় ২ হাজার গরীব ও দুঃস্থ্য রোগীদের মাঝে বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মাঝে, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ¦ ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন-আহবায়ক জামাল উদ্দিন মাস্টার, সদস্য সচিব আবদুল আওয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রিপন, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক, সদস্য সচিব সম্রাট গনি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃগণ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থেকে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলার মানুষের ওপর যে নির্যাতন চালিয়েছে, তারই প্রেক্ষিতে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্ট সরকারের কোন কর্মসুচী এই বাংলায় আর প্রতিষ্ঠিত হবে না। দেশের স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপি‘র নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
উল্লেখ্য : গত অক্টোবরে আকস্মিক বন্যায় দুর্গাপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাঁওকান্দিয়া ইউনিয়ন। সাধারণ মানুষ বাড়িতে থেকে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ পেয়ে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া, বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দুর্গাপুর-কলমাকান্দা এলাকার মানুষের আস্থার প্রতিক, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
T.A.S / T.A.S
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন