ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আর্জেন্টিনার জার্সির বিজ্ঞাপনে আছে বাংলাদেশও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ২:২

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আর্জেন্টিনার প্রতি আবেগ নতুন কিছু নয়। তবে কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর এ উন্মাদনা ভিন্ন মাত্রা পায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বাংলাদেশের ফুটবল ভক্তদের উচ্ছ্বাস নজর কাড়ে আর্জেন্টিনারও। বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসের শিরোপা উদযাপনেও উঠে আসে বাংলাদেশের নাম। আর্জেন্টিনার গণমাধ্যমে তখন লাল-সবুজের দেশের ফুটবলপ্রেমীদের খবর প্রচুর জায়গা পায়।

বাংলাদেশি সমর্থকদের প্রতি ভালোবাসার প্রতিদান দিতে নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করেছে আর্জেন্টিনা। অ্যাডিডাস ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ৫০ বছরের বন্ধুত্ব উদ্‌যাপন উপলক্ষে বিশেষ এই জার্সি উন্মোচন করা হয়েছে।

এএফএ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মেসি, এমিলিয়ানো মার্তিনেজ ও রদ্রিগো ডি পলসহ দলের তারকা ফুটবলারদের দেখা গেছে। ভিডিওটির ৪৮ সেকেন্ডের অংশে ফুটে উঠেছে বাংলাদেশের সমর্থকদের বিশ্বকাপ উদযাপনের একটি দৃশ্য। টিভি পর্দায় দেখানো হয় হাজারো বাংলাদেশি ভক্তের উচ্ছ্বাস, যা কাতার বিশ্বকাপ চলাকালে ভাইরাল হয়েছিল।

আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নতুন এই জার্সি পরেই মাঠে নামবে আর্জেন্টিনা। আকাশি নীল রঙের নতুন জার্সিতে এসেছে পরিবর্তন। আগের তুলনায় নীল রং অনেকটাই হালকা, আর কাঁধে থাকা নীল স্ট্র্যাপও বাদ গেছে। সোনালি রঙে ঝলমল করছে অ্যাডিডাস ও এএফএ’র লোগো।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা