ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিনাজপুর জেলার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল এর পিপি নাগমা পারভীন জেবার অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ৩:৩১

দিনাজপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, দিনাজপুর জেলা ইউনিট ও দিনাজপুর জেলার জিপি, পিপি সহ সকল সরকারি আইনজীবী নাগমা দিনাজপুর জেলার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল এর পিপি নাগমা পারভীন জেবার অপসারণের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। জানা গেছে গতকাল ১৭ নভেম্বর সরকারি আইনজীবী সহ জিপি, পিপি, নব নিযুক্ত সকল আইন কর্মকর্তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপিসহ মানব বন্ধন করেন। এছাড়াও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সমাবেশ করেছেন। বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দিনাজপুর জেলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগকৃত গণহত্যাকারী ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার সহযোগী আওয়ামী দোসর ২০২৪ এর গণঅভ্যুত্থানের অপশক্তি নাগমা পারভীন জেবাকে অতি জরুরী ভিত্তিতে উক্ত পদ হতে অপসারণের দাবী করেন। তিনি যেন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করতে না পারেন। এ সময় উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম সভাপতি, মোঃ মোস্তাক আহমেদ নব নিযুক্ত পিপি, মোঃ মাহফুজুর রহমান বিপুল সাধারণ সম্পাদক, মোঃ সাখাওয়াত হোসেন নব নিযুক্ত পিপি, এ্যাডভোকেট মোঃ এমাম আলী সহ-সভাপতি, এ্যাডভোকেট খয়রাত আলী নব নিযুক্ত পিপি, সঞ্চালনে ছিলেন এ কে এম মঞ্জুর  রশিদ রতনসহ প্রমুখ। 

এমএসএম / এমএসএম

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী

কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন

গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী

খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা

চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন

বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা