কর্মসূচি স্থগিত, ডিসেম্বর পর্যন্ত সময় নিল পেট্রোবাংলা
মৌখিক পরীক্ষার দাবিতে পেট্রোবাংলার সামনে অবস্থান নেওয়া চাকরি প্রত্যাশীরা কর্মসূচি স্থগিত করছেন। আন্দোলনকারীদের প্রতিনিধিকে ডেকে আলোচনা করে ডিসেম্বর পর্যন্ত সময় নেয় প্রতিষ্ঠানটি। এরপর কর্মসূচি স্থগিত করেন চাকরি প্রত্যাশীরা।
পেট্রোবাংলা জানায়, আন্দোলনকারীদের মধ্য থেকে তিনজন প্রতিনিধিকে ডেকে আলোচনা করে ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। এরপর তারা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে রোববার সকাল ১১টা থেকে পেট্রোবাংলার সামনে কর্মসূচি পালন করছিলেন চাকরি প্রত্যাশীরা।
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা জানিয়েছিলেন, পেট্রোবাংলার অধীনে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাবো না।
পরে আলোচনা সাপেক্ষে দুপুর দেড়টার দিকে কর্মসূচি স্থগিত করা হয়।
T.A.S / T.A.S
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ