কেন্দ্রীয় সমন্বয়ক মোল্লা রহমাতুল্লাহ
মোংলার মাটিতে কোন ফ্যাসিস্টদের ঠাঁই হবে না
অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে মোংলায় 'জাতীয় নাগরিক কমিটি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হোটেল টাইগার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফ্যাসীবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে বিপ্লবী ছাত্র জনতার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মোল্লা রহমাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, নাগরিক কমিটি মোংলার প্রতিনিধি পলাশ আহমেদ, জামায়াত নেতা আনিছুর রহমান, শ্রমিক নেতা একেএম শাহাবুদ্দিন, সাবেক ছাত্রনেতা মুস্তাইন বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোংলা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান শুভ, মোঃ জিহাদুল ইসলাম তন্ময়, মোঃ ইব্রাহিম শেখ, শাহরিয়ার নিপুণ, মিজানুর রহমান মুন্নাসহ বৈষম্যবিরোধী ছাত্রজনতা।
বক্তৃতায় বক্তারা বলেন, 'জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের। রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের বিচারের আওতায় আনতে হবে। দুই হাজারের অধিক শহিদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না। বক্তব্যে কেন্দ্রীয় নেতা মোল্লা রহমতুল্লাহ বলেন, যারা আহত কিংবা শহিদ হয়েছে, তারা এদেশের শাসক হতে চায়নি। তারা দেশের মানুষের খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহিদদের আকাঙ্খাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এতদিন শাসক ও ব্যবসায়ীরা রাজনীতির কাঠামো নির্ধারণ করেছে, এখন থেকে এই গেইমের নিয়ামক আপনারা, আমরা, তথা জনগণ ঠিক করবে। এটাই আমাদের নতুন রাজনীতি।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান