কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ
কুমিল্লায় প্রায় সোয়া তিন কোটি টাকা মূল্যের ভারতীয় আতশবাজি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে আতশবাজিগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি এবং যার্ব সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় মালিক বিহীন একটি ট্রাকে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা।
অভিযানে উদ্ধার করা সমস্ত অবৈধ দ্রব্যসামগ্রী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’ তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর