শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পাওয়া আসামিদের মধ্যে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলও রয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
উচ্চ আদালত থেকে রেজাউল করিম হত্যা মামলার ৪০ আসামির অন্তর্বর্তী জামিন প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
এদিকে উচ্চ আদালত থেকে ৪০ আসামির জামিন মঞ্জুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নিহত জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মারজিয়া। সোমবার বিকেলে শেরপুর শহরের মাধবপুর এলাকার প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যে নিহতের স্ত্রী মারজিয়া এই প্রতিবাদ জানান। তিনি আসামিদের জামিন বাতিলে উচ্চ আদালতে আপীল দায়ের করার জন্য অ্যাটর্নী জেনারেলের প্রতি আবেদন জানান। একইসঙ্গে মারজিয়া তাঁর স্বামী রেজাউল হত্যাকাণ্ডের বিচার দাবী করেন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এ ঘটনায় নিহত রেজাউলের স্ত্রী মারজিয়া বাদী হয়ে গত ৩০ জানুয়ারি ২৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করা হয়।
Aminur / Aminur
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত