ভূরুঙ্গামারীতে প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, ভূরুঙ্গামারী যৌথ বাস্তবায়নে সোমবার(২ ফেব্রুয়ারি) সকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও , ভোটকেন্দ্র পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, আচরণবিধি প্রতিপালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ভোটগ্রহণ চলাকালীন উদ্ভূত সম্ভাব্য সমস্যা ও তাৎক্ষণিক সমাধান কৌশল সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কর্মশালাটি আরও কার্যকর করে তোলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে, নির্বাচন অফিসার মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন , মোঃ আসাদুজ্জামান(এডিএম) ডিসি অফিস, কুড়িগ্রাম, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ডু, মুনতাসির মামুন মুন (এ এসপি) ভূরুঙ্গামারী সার্কেল, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন, প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী কার্যক্রমে আরও দক্ষতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে পারবেন,যা একটি অবাধ সুষ্ঠু,গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ