ঢাকা উত্তর ডিবি পুলিশের অভিযানে ফোনের লক খোলার সরঞ্জামাদি ও নগদ অর্থসহ ২ জন গ্রেফতার
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, একটি ল্যাপটপ, IMEI নম্বর পরিবর্তিত ০৯ টি চোরাই মোবাইল ফোন, চোরাই মোবাইল ফোনের লক খোলার বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ অর্থসহ ০২ জন গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, , ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ০২/০২/২০২৬ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার সিমলিম টাওয়ার মার্কেট এর ভিতর হইতে চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন চক্রের সদস্য ১। জালাল (৪০), পিতা-মৃত বাবর আলী, মাতা-রেজিয়া, সাং-উত্তর চাপাইন লালটেক, পোস্ট-সিআরপি, থানা-সাভার, জেলা-ঢাকা, ২। মোঃ ইকরামুল হোসেন (২৫), পিতা-আব্দুল কুদ্দুস, মাতা-জাইদা বেগম, সাং- সুলতানপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা, এ/পি সাং-শাহীবাগ (মুন্সিভবন), থানা-সাভার, জেলা-ঢাকাদ্বয়কে ১। চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, ২।০১ (এক) টি ল্যাপটপ, ৩। IMEI নম্বর পরিবর্তিত ০৯ টি চোরাই মোবাইল ফোন, ৪। চোরাই মোবাইল ফোনের লক খোলার বিভিন্ন সরঞ্জামাদি ও ৫। নগদ ৯০০/- (নয়শত) টাকাসহ গ্রেফতার করেন ।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ২নং আসামী IMEI নম্বর পরিবর্তন চক্রের মূল হোতা। তাদের দলে ১০-১২ জন সদস্য রয়েছে যারা রাস্তায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করে ১নং আসামীর কাছে হস্তান্তর করতো। পরবর্তীতে তারা IMEI পরিবর্তন করে ঢাকা সাভার ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করতো।
উক্ত গ্রেফকারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Aminur / Aminur
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ