ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৪-৩-২০২৫ বিকাল ৬:২০

ইট পোড়ানোর জন‍্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছারপত্র না থাকার কারণে অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার এনএনবি ও এমএ ব্রিকস ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন জেলা ভ্রাম্যমাণ আদালত এবং ৭ দিনের মধ্যে ইটভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার হরিপুর সদর ইউনিয়নের এনএনবি ও ভাতুরিয়া ইউনিয়নের এমএ ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

পরে উক্ত দুই ইটভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। এবং ৭ দিনের মধ্যে ভাটার মালিকদের ইট প্রস্তুতের সকল কার্যক্রম বন্ধ করে ভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়।

ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার সকালের সময় প্রতিনিধিকে জানান, এ এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোর বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব অবৈধ ইটভাটা পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির