ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনে কাটা পড়ে স্বরূপ ভট্টাচার্য্য নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ।
স্বরূপ ভট্টাচার্য্য রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়ন এলাকার মৃত হীরণ ভট্টাচার্য্যের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে স্বরূপ ছিলেন মেঝ।
বৃহস্পতিবার তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি নিখোঁজ হন। যেখানে তিনি লিখেছেন, আমার মতো কুলাঙ্গার ছেলে যেন কোনো মায়ের পেটে না হয়। আমার মতো ছেলে বেঁচে থাকা মানে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, পরিবারের ক্ষতি। তাই নিজের জীবন উৎসর্গ করে দিলাম রেলপথে। ভাল থেকো মা, ভাই-বোন। সবাই আমাকে ক্ষমা করে দাও। এর পরপরই স্বজনরা তার সন্ধানে অনেক খোঁজাখুঁজি শুরু করেন।
তবে মোবাইলটি বন্ধ পাওয়ায় তাকে খুঁজে পেতে ব্যর্থ হন তারা। রাতে সাতকানিয়া এলাকায় রেললাইনে কাটা পড়ার খবর পান তারা।
কাপ্তাই চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ বলেন, মৃত্যুর খবর পেয়েছি। তবে ঘটনাটি যেহেতু অন্য থানা এলাকায় হয়েছে, তাই আইনি কার্যক্রম তারাই সম্পন্ন করবেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে এলজিইডি’র প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশ টেন্ডার হওয়া ব্রিজ না করে ৫০ লাখ টাকা উত্তোলন
মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা খোকন বালার পদত্যাগ
ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার
উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ
ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক