ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ১৩-৩-২০২৬ রাত ৮:১৬

জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে কৃষকের খিরা আলুসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।গতো কাল ভোরে হঠাৎ মুষুলধারে বৃষ্টি হলে এ ক্ষতিতে পড়েন কৃষকরা।
উপজেলার ধরঞ্জী, আয়মা,করিয়া,  হাটখোলা, রতনপুর, রায়পুর, পাড়ইল, নন্দইল, সমসাবাদ সহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ২ ঘন্টা ব্যাপী এই বৃষ্টিতে মাঠের খিরা, পিয়াজ ক্ষেতে হাটু পানি জমেছে। এছাড়াও ভুট্টা, সরিষা ও গম ক্ষেতে বৃষ্টির কারণে খেতেই নুয়ে পড়েছে। কৃষকরা তাদের জমির পানি সেচ দিয়ে বের করে দিচ্ছে । অন্য দিকে কেউ কেউ শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে বের করছেন। কৃষকরা জানান, বর্তমানে খিরার ভরা মৌসুম চলছে। খিরা বিক্রি করে ঈদের কেনা কাটার স্বপ্ন ছিলো সে স্বপ্ন আজ গুড়েবালী।
ধরঞ্জী গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, আমি অনেক স্বপ্ন নিয়ে এক বিঘা জমিতে ১৫ হাজার টাকা খরচ করে খিরার আবাদ করেছিলাম। আশা ছিল এবার লক্ষাধিক টাকার খিরা বিক্রির। আজকেই খিরা তোলার কথা ছিলো। সকালে জমিতে গিয়ে দেখি এক হাটু পানি। আমার সব স্বপ্ন শেষ।
একই গ্রামের আব্দুর রশিদ বলেন, বৃষ্টিতে আমার দুই বিঘা জমির অপরিপক্ক গম নুয়ে পড়ে গেছে। ভাল ফলন আর হবে না।
কৃষক নুরুল ইসলাম বলেন, আমার পিয়াজের জমিতে হাটু পানি জমেছে। পানি বের করার কোন উপায় নেই। হঠাৎ বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়ে গেলো।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন জানান, ‘ যে সব জমিতে পানি জমেছে, সেসকল জমি থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে হবে। যত দ্রুত পানি নিস্কাশন করা হবে কৃষকের জন্য ততই মঙ্গল হবে।

Aminur / Aminur

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন

পূর্বধলায় আলোচিত ধর্ষণকাণ্ড: ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াল পুলিশ ও জনপ্রতিনিধিরা