রাণীশংকৈলে ঝড়-বৃষ্টিতে দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রচন্ড ঝড়-বৃষ্টিতে ঘরের দেয়াল ধসে পড়ে রেজোয়ান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন এই ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত রেজোয়ান ওই গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে। সে নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ১টার দিকে আকস্মিক প্রবল ঝড়ে তাহেরুলের ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ইটের দেয়ালের উপরের অংশ ভেঙে ঘরে ঘুমন্ত রেজোয়ানের গায়ের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে রাণীশংকৈল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সহযোগিতা করা হবে।’
Aminur / Aminur
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার