আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মদনে ইউপি চেয়ারম্যান শফি ১৭৪৭ জন গরীব অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোণার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে গরিব,দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।
গত বৃহস্পতিবার(১২মার্চ ২০২৬) ফতেপুর ইউপি পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১,৭৪৭টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি। এ সময় আরও উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রহিছ উদ্দিন তালুকদার,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাদল, প্রশাসনিক কর্মকর্তা রাজিব কুমার,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।
এ সময় উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে তারা জানান,সরকারের দেওয়া এই সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি বয়ে এনেছে। ঈদের আগে এমন সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দিত ও খুশি।
Aminur / Aminur
ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেনঃ কাজল তালুকদার
দুদকের মামলায় অভিযুক্ত সাবেক এমপির দুই ছেলের ইন্ধনে এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ
সালিসে মিমাংসা হলো দেড় লাখ টাকায়; চেয়ারম্যান ‘খাটুনির মজুরি’ নিলেন ৫০ হাজার
চাঁপাইনবাবগঞ্জ অটোরিক্সা চালক রুমন আলী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: তিন আসামী গ্রেফতার ও মরদেহ উদ্ধার
হাটহাজারীতে বেপরোয়া মাদক বাণিজ্য, অতিষ্ঠ জনতা, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার