আল-হিলাল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমারের এজেন্ট
এক বছর পর মাঠে ফিরে আবারও ইনজুরিতে পড়ার পর থেকেই সৌদি ক্লাব আল-হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন মাথা চাড়া দিয়ে উঠেছে। শোনা যাচ্ছিল আবারও নিজের পুরোনো ক্লাব সান্তোসে ফিরবেন তিনি। কারও মুখে ছিল লিওনেল মেসির সাথে ইন্টার মায়ামিতে মিলিত হবেন নেইমার। তবে এবার ব্রাজিলিয়ান সুপারস্টারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন তার এজেন্ট পিনি জাহাভি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নেইমারের সঙ্গে সাবেক ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার কোনো আলোচনা চলছে না।
সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফেরার জন্য একটি চুক্তি করেছেন। আল-হিলালে যোগ দেওয়ার পর থেকে ইনজুরিতে জর্জরিত নেইমারের ভবিষ্যৎ নিয়ে এমন জল্পনা-কল্পনা শুরু হয়। তবে, নেইমারের এজেন্ট এই গুজবকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
নেইমারের এজেন্ট পিনি জাহাভি বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে জানান, ‘আল-হিলাল ছাড়ার জন্য নেইমারের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তিনি আল-হিলালে চুক্তিবদ্ধ আছেন এবং এখানে বেশ খুশি। নেইমারের ভবিষ্যৎ নিয়ে কথা বলার অধিকার নেইমারের বাবা এবং আমারই আছে। সাম্প্রতিক গুঞ্জনগুলো কোথা থেকে আসছে তা আমি জানি না।’
তবে গুজবটি প্রথম প্রকাশ করা সাংবাদিক সিজার লুইস মেরলো তার বক্তব্যে অনড় রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) লেখেন, ‘নেইমারের এজেন্ট যা বলেছেন তা সত্ত্বেও আমি আমার প্রকাশিত তথ্যের প্রতি আস্থা রাখি। সময়ই সত্যকে প্রকাশ করবে।’
বর্তমানে নেইমার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আল-হিলালের স্কোয়াডের বাইরে আছেন। তার দল শনিবার আল-খালিজের বিপক্ষে মাঠে নামবে, তবে নেইমারকে দর্শক হিসেবেই থাকতে হবে।
নেইমারের ভবিষ্যৎ নিয়ে এই নাটকীয়তার শেষ কোথায়, তা সময়ই বলে দেবে।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি