ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন
অবশেষে বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করা হয়। ১৮ নভেম্বর বেলা ১১টার ১ নং ভোলাহাট ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্ট কার্ডের উদ্বোধন ভোলাহাট কলেজে চত্বরে উদ্বোধন করা হয়।
ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান। ভোলাহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহজাহান মানিকের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আগ্রহী ভোটাররা উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিসার জানান,যারা ২০০৮ হতে ২০১৭ সালের পূর্ববর্তী পর্যন্ত ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের জন্য ১৮ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। বিতরণ কেন্দ্রের নাম ও তারিখ১,২,৩,৪,৫ ও ৬নং ওয়ার্ড-ভোলাহাট কলেজে ১৮ নভেম্বর হতে ২২ নভেম্বর পর্যন্ত। ৭,৮ ও ৯নং ওয়ার্ড-তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত। বাঁকী গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
উল্লেখিত সময়সূচী অনুযায়ী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ উপজেলা নির্বাচন কর্মকর্তা।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় ভোটারের নিকট সংরক্ষিত পেপার লেমিনেটেড আইডি কার্ড অথবা যারা জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।
T.A.S / T.A.S
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার