ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২৪ বিকাল ৬:৫৮

রাষ্ট্র সংষ্কারে আলেমদের অংশগ্রহণ বৃদ্ধি করতে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী ২০ নভেম্বর বুধবার সুনামগঞ্জের বাজারে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের আয়োজনে আয়োজিত গণসমাবেশ সফল করতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৮ নভেম্বর) বিকেলে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই।

তিনি বলেন, গণসমাবেশকে সফল করতে উপজেলা জমিয়তের একটি প্রস্তুতি কমিটিসহ একাধিক উপকমিটি কাজ করছে। উপজেলা কমিটির মাধ্যমে ৮টি ইউনিয়নে সফর, গণসংযোগ ও মতবিনিময় সভা করে নেতাকর্মীদের গণসমাবেশ সফলের তাগিদ দেওয়া হয়েছে। বিগত ২সপ্তাহের প্রচারণায় পুরো উপজেলার জনশক্তির মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছে। তৃণমুল নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। বাস, ট্রাক রিজার্ভ করে গণসমাবেশে যোগদান করার কাজে ব্যস্ত রয়েছেন। 

উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি৷ গণসমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত থাকবেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আতিকুল হক, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, মাওলানা জুনাইদ আহমদ, যুবনেতা গাজি আবুল কালাম, ছাত্রনেতা হাফিজ আবু সাইদ, মাহমুদুল হাসানসহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত