ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘের কমিটি গঠন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ১১:৫৫

‘মাদক ছেড়ে ক্রীড়া ও কমল ধরো’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘের কমিটি গঠিত হয়েছে।

গত শুক্রবার রাতে জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘ অফিসে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব সংঘের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে জামমুড়া গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক মো: সাইফুল ইসলাম খোকনকে সভাপতি ও মো: খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলো: সহ-সভাপতি মো: ফখরুল ইসলাম, মো: ইমরান হোসেন, মো: সবুজ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক নাসির আহমেদ মায়ান, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার হায়দার সানি, সহ-সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক মো: মহিন উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক রবিউল হাসান সাকিব, সমাজ কল্যাণ সম্পাদক সাজিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিব, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো: শাওন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: আব্দুর রহিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো: আবুল হাশেম, প্রচার সম্পাদক মো: ইমামুল মজুমদার, সহ- প্রচার সম্পাদক সাফায়েত উদ্দীন সাগর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কাউছার আলম অন্তর। কমিটি গঠন শেষে সংগঠনের উত্তোরত্তর সাফল্যের জন্য সকলে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘ প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন যাবৎ সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ও যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখার উদ্দেশ্যে ক্রীড়া ও সুস্থ সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুব সমাজকে সামাজিক বিভিন্ন ভালো কাজে সংযুক্ত করার লক্ষ্যেও জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘের ভূমিকা অনন্য বলে স্থানীয়ভাবে প্রমাণিত।

T.A.S / T.A.S

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’