সড়ক ছাড়লেন সাদপন্থিরা
রাজধানীর কাকরাইলের সড়ক থেকে সরে গিয়েছেন মাওলানা সাদপন্থিরা। ইজতেমায় মাওলানা সাদকে আসতে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে সড়কে অবস্থান নেন তারা।
এ বিষয়ে রমনা থানার ওসি ফারুক বলেন, এক দল হুজুর প্রধান বিচারপতি বাসভবন এলাকায় রাস্তা অবরোধ করে। পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ১৫ নভেম্বর লাখো মুসল্লির জমায়েত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন সাদপন্থিরা। এ দিন সকাল ৮টার পর সাদপন্থিদের একটি বিশাল দল কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেন।
এদিকে আগামী বছর দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ ও কাদের অধীনে হবে তা চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের অধীনে হবে এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থিদের অধীনে অনুষ্ঠিত হবে। রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন যে, বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ধদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজনকে আরও সুন্দর ও মহিমান্বিত করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারী, শুরায়ী নেজাম) আয়োজন করবেন ও আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদের অনুসারীরা) আয়োজন করবেন।
বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকার নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দিবেন। আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা ৪ ফেব্রুয়ারি বিকেলে উক্ত কমিটির থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।
এছাড়াও বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি, আইন- শৃঙ্খলা রক্ষা ও সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন করা হয় বলেও জানা যায় বিজ্ঞপ্তিতে।
T.A.S / T.A.S
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ