তানোরে নবাগত ইউএনওর যোগদান
রাজশাহীর তানোরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মোঃ খায়রুল ইসলাম।গতকাল বিকেলে তানোরের ইউএনও কার্যালয়ে নতুন ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এর আগে, রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারের কাছে যোগদানপত্র দাখিল করেন খায়রুল ইসলাম। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তানোরে যোগদানের আগে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা মাদারীপুর।
তানোরের নবাগত ইউএনও খায়রুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় এ উপজেলাকে আরও সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। তানোর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তানোর উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান