পাইকগাছায় আকিজ ডেইরি ফার্মের ল্যাব সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনার পাইকগাছায় আকিজ ডেইরি ফার্মের ল্যাব সহকারী আলামিনুর রহমান(২০) এর গলায় গামছা পেঁচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সাড়ে তিন টার দিকে উপজেলার হরিঢালী ইউপির মাহমুদকাটি বাজারে ভারাটিয়া বাসায়। নিহতের বাড়ি সৈয়দপুর জেলার বিমানবন্দর এলাকার মুন্সিপাড়ার মৃত সোহেল রানার পুত্র। আকিজ ডেইরি ফার্মের সুপারভাইজার মোঃ আরিফ জানান, কয়েক সপ্তাহ আগে পারিবারিক ভাবে সমস্যায় ভুগছেন বলে আমাকে জানায়। গতকাল সোমবার(১৮ নভেম্বর)ডিউটি করে রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে যায়। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোর তিনটার দিকে দুধ নিতে গাড়ি এসে ডাকা ডাকি করলে কোন সাড়া না পেলে দরজা কেটে (ছোট ছিদ্র) করে দেখতে পায়,আলামিনুর গামছা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। এসময় বাজারের নাইটগাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। আলামিনুর রহমানের সাথে আর কেউ থাকতো কিনা জানতে চাইলে তিনি বলেন, তার সহপাঠী দুই জন মোঃ মাহফুজ রানা ও মোঃ ছালেকিন ছুটিতে ছিল। ডেহরী ফার্মের সামনে অবস্থিত আলামিনুর রহমানের বন্ধু সাইকেলে মিস্ত্রী ঈদয় জানান, সোমবার সারাদিন স্বাভাবিক ছিল। রাত ১০ টার দিকে একসাথে কোমল পানীয় পান শেষে আলামিনুর ফার্মে চলে যায়। রাত ১১ টার দিকে আমি বাড়িতে যাওয়ার সময় দেখি আলামিনুর তার রুমে শুয়ে আছে(দরজা খোলা ছিল)। কয়েক বার ডাক দিলেও সাড়া না পেয়ে চলে যায়। সকালে জানতে পারি তার লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানায়, সে খুব ভালো ছিল। থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, সকালে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় আকিজ ডেইরি ফার্মের ল্যাব সহকারী আলামিনুর রহমানের লাশ বাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের জন্য অপেক্ষা করছি।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন