ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

জানা গেল পরীর হাতে হাত রাখা ব্যক্তির পরিচয়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ৩:১৭

ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরী মণি। ব্যক্তিজীবন নিয়েই বেশি বিতর্কিত তিনি। সোমবার (১৮ নভেম্বর) চলন্ত গাড়িতে এক ব্যক্তির হাতে হাত রাখা ভিডিও প্রকাশ করেন পরী। ফেসবুকে পোস্ট করা ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়। সবাই ধরেই নিয়েছিলেন হয়তো নতুন প্রেমে মজেছেন পরী।

যদিও ক্যারিয়ারের শুরু থেকে প্রেম ও একাধিক বিয়ে নিয়ে বরাবরই আলোচিত-সমালোচিত হয়েছেন রক্ত সিনেমার এই নায়িকা। গতকালের সেই ভিডিওতে পরী জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’

তবে একদিন না পেরুতেই জানা গেল বিষয়টি নিয়ে মজা করেছিলেন পরী। সেই ভিডিওর ক্যাপশনে নায়িকা লিখেছিলেন, ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন’। অর্থাৎ ‘হ্যা আমি আবার প্রেমে পড়েছি।’

একই রাতে পরী মণি প্রকাশ করেন পুরো ভিডিও। সঙ্গে জানা যায় পরীর হাতে হাত রাখা ব্যক্তির পরিচয়। তিনি আর কেউ নন নায়িকার নতুন কস্টিউম ডিজাইনার। বিষয়টি যে তামাশা ছিল সেটি উল্লেখ করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গেছিলো?’

সবশেষ পরীকে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ দেখা যায়। তার বিপরীতে রয়েছেন মোস্তাফিজ ইমরান নূর। ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পায় পরীর অভিনীত প্রথম এই ওয়েব সিরিজ।

T.A.S / T.A.S

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

পপির আফসোস

গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই

খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ