বাউফলে ইউএনও’র অপসারণ ও বিচারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
ফ্যাসিস্ট সরকারের দোসর দূনীতিবাজ পটুয়াখালীর বাউফল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বশির গাজীকে দ্রুত অপসারণ ও তার দুর্নীতির বিচারের দাবীতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বাউফল সরকারী ডিগ্রী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন, বাউফল উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী মুনতাসির তাসরিফ, রুহুল আমীন ও আয়শাতুন্নেছা প্রমুখ। ওই সময় বক্তারা বলেন, বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য, টিআর কাবিখা সহ সকল প্রকল্পের টাকা ভাগাভাগি করে লোপাট করেছেন এই ইউএনও। উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ে তিনি দুই কোটি টাকার কৃষি প্রনোদনা ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন যা বিভিন্ন প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা ইউএনও মোঃ বশির গাজীকে বাউফল থেকে দ্রুত অপসারন করে তার দুর্নীতির বিচার দাবী করছি।
উল্লেখ্য যে, গত ১৭ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষক দলের আয়োজনে তার দুর্নীতির বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার