ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় গরু চোর ধরতে গিয়ে হামলার শিকার এক নারী


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৯-১১-২০২৪ বিকাল ৫:৫৫

পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে গত শুক্রবার রাত ১.৩০ মিনিটের সময় গরু চুরি করার উদ্দেশ্যে হাসিনা বেগম নামের এক গৃহবধুর বাড়িতে ঢুকে,  একই গ্রামের দেলোয়ার হোসেন ও তার  পুত্র  তসলিম কে নিয়ে। গোয়াল ঘরে ঢুকলে গরুর শব্দ  শুনে হাসিনা বেগমের ঘুম ভেঙে যায়।

দরজা খুলে চিৎকার চেঁচামেচি করলে হাসিনা দেখতে পায় দেলোয়ার হাওলাদার ও তার  পুত্র তসলিম হাওলাদার গোয়াল ঘর থেকে বের হয়। পুরুষ শূন্য হাসিনা বেগমের বাড়িতে তার স্বামী না থাকায় পাশের বাড়ির দেলোয়ার হাওলাদার বিভিন্ন সময় খারাপ মতলব নিয়েও হাসিনা বেগমের বাড়িতে গিয়ে শ্লীলতা হানির চেষ্টা করে এবং হাঁস-মুরগি  বিভিন্ন প্রকার গবাদিপশু চুরি করার পায়তারা করে। স্থানীয় সূত্রে  যায় তাদের  পূর্বে অনেক চুরির রেকর্ড আছে, মন্নান হাওলাদার নিজে ও একজন গরু চোর ছিল। মন্নান হাওলাদার ছোট ছেলে আরিফ হাওলাদার চুরি করতে গিয়ে হাসিনা বেগম এর বাড়িতে ধরা পরছিল।স্থায়নীরা শালিস মীমাংসা করে দেয়। শুক্রবার  দিবাগত রাত্রে গরু চুরি করতে গেলে হাতনাতে চোর  শনাক্ত হয় দেলোয়ার হাং তার চক্র ।

স্থানীয় লোকজন রাত্রে কথা না বাড়িয়ে বিষয়টি নিয়ে সকাল বেলা মীমাংসা করবে বলে হাসিনা বেগমকে আশ্বস্ত করেন। কথায় আছে চোরে মানেনা ধর্মের দোহাই। শনিবার সকালবেলা হাসিনা বেগম সালিশিদের কে ডাকলে উল্টো হাসিনার চরিত্র নিয়ে বিভিন্ন বাজে কথা বলে মন্নান দেলোয়ার ও তসলিম, হাসিনা বেগম পরকীয়া আসক্ত, বলে তাদের চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।  বিষয়টা নিয়ে এলাকাবাসী কে জানালে এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে দেলোয়ার হোসেন সহ চার পাঁচ জন লোক মিলে পুরুষশূন্য হাসিনা বেগমকে বেধড়ক মারধর করে চলে যায়। স্থানীয় লোকজন হাসিনা বেগমকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। হাসিনা বেগম বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং আইনের কাছে বিচার চেয়েছেন। বিষয়টি নিয়ে কয়েকবার মুঠোফোনে অভিযুক্ত দেলোয়ারের কাছে জানতে চাইলে ফোনটি রিসিভ করেনি এবং কয়েকবার চেষ্টা করার পর ফোনটি রিসিভ করে  তারা কোন মারধর করেনি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।

T.A.S / T.A.S

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার