জরাজীর্ণ ঘরে নির্ঘুম রাত কাটে শিবপুরের নার্গিস আক্তারের
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের নার্গিস আক্তার অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে করছেন জীবনযাপন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে বসবাস করেন। ঝড়-তুফান বৃষ্টি-বাতাসের আতঙ্কে ভাঙা ঘরে নির্ঘুম রাত কাটে তার।
নার্গিস আক্তার অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নানা অসুস্থতার কারণে এলাকার মানুষ তাকে এখন কাজের জন্য তেমনটা ডাকেন না। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তার। এ পরিস্থিতিতে একমাত্র বসতঘরটিও জরাজীর্ণ অবস্থা। দিনের বেলায় বেড়ার ফুটো দিয়ে দেখা যায় সূর্যের আলো। রাতে চালার ওপরে দিয়ে উকি দেয় আসমানের তারা। জোড়াতালি এ ভাঙা ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করেছেন।
একমুঠো খাবারের যোগানে সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না তিনি। শীতের কুয়াশায় আর বৃষ্টি-বাতাসে আতঙ্কে একাকী নির্ঘুম রাত কাটে তার।
বর্ষাকালে আকাশের মেঘ দেখলে দৌড় দিতে হয় অন্যের বাড়িতে। আর শীতকালে কনকনে বাতাস আর কুয়াশায় ভিজে যায় বিছানাপত্র। নানা প্রতিকূলতার মধ্যে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে শরীরে। এসব রোগ নিরাময়ে নিয়মিত ওষুধ খাবার এমন সামর্থ্যও নেই।
উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নার্গিস কে যদি একটু মাথা গোজার ঠাঁই করে দিতো, তাহলে হয়তো শেষ বয়সে আরামে ঘুমাতে পারতো।
T.A.S / T.A.S
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা