ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রথম শ্রেণীর ঠিকাদার নুরুল ইসলাম নুরু নিহত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ১১:৪৫

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এস এম নুরুল ইসলাম নুরু (৫০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় বাবু নামে মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন। বাবুকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে শহরতলীর বেদগ্রাম গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুরু শিকদার গোপালগঞ্জ পৌরসভার সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজুর ছেলে। নুরু জেলার একজন প্রথম শ্রেণির ঠিকাদার। এ ছাড়াও তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. শওকত হোসেন জানান, সহযোগী বাবুকে নিয়ে কোটালীপাড়া থেকে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন নুরু। মোটরসাইকেলটি বেদগ্রাম গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে উঠলেই ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং নুরু ঘটনাস্থলেই নিহত হয়। বাবু গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

T.A.S / T.A.S

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ