পাইকগাছা সহকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ
খুলনার পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে অপসারণের দাবিতে ক্লাস রুমে তালা দিয়ে ক্লাশ বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০ টার সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ঋতুর নেতৃত্বে প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বৈরবী রানীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহারের অভিযোগে আজ আমরা রাস্তায় নেমে অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষিকা বৈরবী রানী রায় ৭ই মে ২৪ তারিখে পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ , ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাইনা।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষিকা না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে, কারন সব কিছু স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষিকার, তিনি না থাকলে আমরা অসহায় হয়ে শিক্ষার্থীদের কৈফিয়ত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে পারি না।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ও থানা ওসি মোঃ সবজেল হোসেন ঘটনাস্থলে আসেন। এসময় প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতা বিস্তারিত কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থী ঋতু ও অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। সিনিয়র শিক্ষক আঃ ওহাব সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সমাধান দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা।
T.A.S / T.A.S
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন