ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিন্দা জানানোর ভাষা আমার নেই : ফারুকী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ৩:২৪

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন। যেখানে তিনি জানান, নিন্দা জানানোর ভাষা আমার নেই। পোস্ট দিয়ে ফারুকী লিখেছেন, ‘শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনও খুনী হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তিকে হত্যার উস্কানী দিচ্ছেন তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই।’

হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জানিনা শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। শেইম, হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি।’

সেই পোস্টের কমেন্ট বক্সে লাবু কালাম লিখেছেন, ‘এরা শিল্পী নয় এরা সেফ ভার, এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করলে তবেই এদের কুরুচিপূর্ণ মানুষিকতাকে নির্মূল করা যাবে, অন্যথায় মুক্তি নাই। সায়েদুল হাসানের ভাষ্য, ‘হিটু ভাই সম্ভবত লজ্জিত। তিনি হয় তো মনে মনে খুশি মনে বলেন মানুষ খালি আমারে ঘৃণা করতো এখন আমার কাতারে আরো আসতেছে।’ আরেকজনের বলেন, ‘তাদের নুন্যতম সেন্স অফ হিউমার নেই, এইখানে এসে হাহা রিয়েক্ট দিয়ে যাবে, এই রিয়াক্ট-ই তাদের ভার্চুয়াল অস্ত্র।’

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে ফারুকীর অতীতের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন একদল মানুষ। বিষয়টি নিয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেও আলোচনা বন্ধ করতে পারেননি এই নির্মাতা। 

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...