কলাপাড়ায় স্কুল শিক্ষার্থী কে কুপিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় মো. রিফাত (১৬) নামের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সহপাঠীরা। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মাদ্রাসা রোড কালভার্টের উপর এ ঘটনা ঘটে।
বুধবার সরেজমিনে খোঁজ নিতে গেলে রিফাতের পিতা মো. রিপন মোল্লা জানান, মঙ্গলবার বিকেল বেলা রিফাত তার সহপাঠী ও সিনিয়র ভাইদের নিয়ে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে খেলা করতে ছিলো। খেলার সময় সহপাঠীদের সাথে খেলার বিষয় নিয়ে তর্ক হয়। পরে খেলা শেষে বাসায় ফেরার পথে ওঁৎ পেতে থাকা কয়েকজন সহপাঠী তাদের হাতে থাকা ধারালো দাও দিয়ে রিফাত'র পিঠে উপুর্যুপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিফাতকে উদ্ধার করে রিক্সা যোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতাল রেফার করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে, পরিবেশ এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / T.A.S
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা