ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে আন্তর্জাতিক শিশু দিবস-২০২৪ উদযাপিত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২০-১১-২০২৪ বিকাল ৫:৪৯

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে জাগোনারী কর্তৃক বাস্তবায়িত এবং জার্মান ফেডারেল ফরেন অফিসের আর্থিক সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন ও রাইমসের সহায়তায় "চাইল্ড সেন্ট্রার্ড এন্টিসিপেটরি একশন ফর বেটার প্রিপার্ডনেস অব কমিউনিটি অ্যান্ড লোকাল ইনস্টিটিউট ইন নর্দান অ্যান্ড কোস্টাল এরিয়াস অব বাংলাদেশ" প্রকল্পের আওতায় "আন্তর্জাতিক শিশু দিবস-২০২৪" উদযাপন করা হয়।

বুধবার (২০'নভেম্বর) লোহালিয়া-নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি "প্রত্যেক শিশুর জন্য, সকল অধিকার" প্রতিপাদ্যে উদযাপিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে আগাম প্রস্তুতি নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ১৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

এরপর শিক্ষার্থী, শিক্ষক, ভলান্টিয়ার, সাংবাদিক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি লোহালিয়া-নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে নাজিরপুর ফাজিল মাদ্রাসা প্রদক্ষিণ করে শেষ হয়। র‍্যালিতে ৩১২ জন অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আলতাফ হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাল্টি হ্যাজার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার। তিনি জাগোনারী, সেভ দ্য চিলড্রেন এবং রাইমসের ভূমিকা ও প্রকল্পের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।

প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন আন্তর্জাতিক শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে শিশুদের অধিকার নিশ্চিতকরণে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ীরা হলেন:

প্রথম স্থান: সাবিহা আক্তার,

দ্বিতীয় স্থান: মারিয়া আক্তার,

তৃতীয় স্থান: তাবাসসুম তানহা।

উল্লেখ্য, এই আয়োজন শিশুদের সচেতনতা বৃদ্ধি ও তাদের অধিকারের প্রতি গুরুত্বারোপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সবাই আশা ব্যক্ত করেন।

T.A.S / T.A.S

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান