নালিতাবাড়ীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম শামছুদ্দিন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নয়াবিল গুচ্ছ গ্রামের বাসিন্দা ষাট বছর বয়সী শামছুদ্দিন শারিরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় পুকুরে ওযু করতে গেলে তিনি অসাবধানতাবশত ঘাটের খুঁটির সাথে ধাক্কা লেগে পানিতে পড়ে মারা যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied