ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ১:২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পাঁচদোনায় আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে মাধবদী থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) ‍আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূ‍ঁইয়া। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরদাজা মোহাম্মদ আলী, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ মাহাবুবুল হাসান, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা বঙ্গবন্ধুর সোনার বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করে দেশকে উন্নয়নের পথে আরো এগিয়ে নিতে হবে।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদের জন্য দোয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

জামান / জামান

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা