বাংলাদেশ শিল্পকলা একাডেমি
২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে কবিতা পাঠ ও আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান
‘ওরা সবাই হঠাৎ ফোটা, শিমুলের ধবধবে তুলো’ প্রতিপাদ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামী ২৪ নভেম্বর ২০২৪, রবিবার সন্ধ্যা ৬:০০টায় একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘কবিতা পাঠ ও আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান’। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক, সমাজ বিশ্লেষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
কবিতা পাঠ ও আবৃত্তি বিষয়ক অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি ‘প্রজন্মের দ্রোহ’ পরিবেশন করবে ইউল্যাব বাংলা সংসদ। এরপর সুমন সোবহান-এর ‘জুলাইয়ের রাজপথ’ কবিতাটি আবৃত্তি করবেন শহীদুল ইসলাম রাজু; কবি কন্ঠে কবিতা পাঠ করবেন রুমীয়া রুমি; ‘সব ধর্ষক থাকে আড়ালে’ আবৃত্তি করবেন শাহরিয়ার খান শিহাব; অভ্র ভট্টাচার্য-এর ‘বিপ্লবের ক্ষতচিহ্ন থেকে গড়িয়ে গেছে রক্ত’ আবৃত্তি করবেন কাজী বুশরা আহমেদ তিথি; কবি কন্ঠে ‘দীর্ঘশ্বাসের ইতিহাস’ কবিতা পাঠ করবেন সাখাওয়াত টিপু। ভাস্কর চৌধুর’র ‘আমার বন্ধু নিরঞ্জন/ রাম বসু’র ‘পরান মাঝি হাঁক দিয়েছে’ কবিতা আবৃত্তি করবেন হাবীবা সুলতানা হ্যাপী; কবি কণ্ঠে কবিতা পাঠ করবেন কামরুজ্জামান কামু; সুকান্ত ভট্টাচার্য-এর কবিতা ‘দেশলাই কাঠি’ আবৃত্তি করবেন ফয়জুল আলম পাপপু; কবি কণ্ঠে ‘কবিতার তরুণেরা’, ‘লৌহজং’ ও ‘আত্মঘাতীর ট্রাউজার’ কবিতা পাঠ করবেন কাজল শাহনেওয়াজ। সবশেষে পরিবেশিত হবে বৃন্দ আবৃত্তি ‘অনির্বাপিত দ্রোহ’ পরিবেশন করবেন ধ্বনি, গ্রন্থনা ও নির্দেশনা- কবি মেহজাবীন প্রিয়ন্তী স্বর; প্রক্ষেপণে- প্রত্যাশা, প্রিয়ন্তী, ইমতিয়াজ, অনিতা, মিলি ও বারি।
এমএসএম / এমএসএম
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ